ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য ৩ দিনের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়।
ইসলামি রীতি অনুযায়ী মৃত্যুর কয়েক দিনের মধ্যে দাফন সম্পন্ন হওয়ার কথা। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি নিজ বাসভবনে হামলায় নিহত হওয়ার পর মার্চের শুরুতেই ব্যাপক জনসমাগমের লজিস্টিক জটিলতার কথা উল্লেখ করে শেষকৃত্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল ইরানি কর্তৃপক্ষ। দীর্ঘ বিরতির পর এবার তিন দিনের কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা ঘোষণা করা হলো।
বিজ্ঞাপন
আরও পড়ুন: আয়াতুল্লাহ খামেনির জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান
তেহরানের উপ-সিটি মেয়র মোহাম্মদ আমিন তাভাক্কোলি-জাদেহ জানান, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী রাজধানী তেহরান ছাড়াও কোম ও মাশহাদ শহরে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। তেহরানে অন্তত ২৪ ঘণ্টাব্যাপী আনুষ্ঠানিকতা চলবে এবং সেখানে ২ কোটি পর্যন্ত মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, জুনের মাঝামাঝি সময়ে এই শেষকৃত্য অনুষ্ঠিত হতে পারে, তবে সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: আলী খামেনির হত্যাকাণ্ড এবং ভবিষ্যৎ বিশ্বব্যবস্থার গতিপথ
বিজ্ঞাপন
৮৬ বছর বয়সে নিহত হওয়া আয়াতুল্লাহ খামেনি তিন দশকেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর পর তেহরানের বিভিন্ন স্থানে শোক, বিস্ময় ও উদযাপনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
উত্তরসূরি হিসেবে তার ছেলে আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তবে দায়িত্ব গ্রহণের পর এখনো তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
সূত্র: নিউইয়র্ক টাইমস




