শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

আয়াতুল্লাহ খামেনির জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

আয়াতুল্লাহ খামেনির জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য একটি জাঁকজমকপূর্ণ ও বিশাল রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইরানি কর্তৃপক্ষ। দীর্ঘ তিন মাস যুদ্ধ পরিস্থিতির কারণে এই রাষ্ট্রীয় অনুষ্ঠানটি বারবার পিছিয়ে গেলেও বর্তমানে পরিস্থিতি বিবেচনায় তেহরান এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 

শুক্রবার (২৯ মে) তেহরান ইসলামিক প্রচার সমন্বয় পরিষদের প্রধান মোহসেন মাহমুদীর বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, জানাজা আয়োজনের প্রস্তুতি নিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট সংস্থা ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতির কাজ শুরু করেছে। 


বিজ্ঞাপন


তবে এই শেষকৃত্য অনুষ্ঠানটি ঠিক কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথমদিনে মার্কিন-ইসরায়েলি হামলার নিহত হন প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনি। একই হামলায় নিহত হন তার পরিবারের আরও অনেক সদস্য। এছাড়াও তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও এই হামলায় আহত হন এবং দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

এদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজনের প্রক্রিয়াটি বারবার পিছিয়ে যায়। এর আগে এপ্রিল মাসে তার স্মরণে একটি সংক্ষিপ্ত রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা হলেও তা পূর্ণাঙ্গ জানাজা ছিল না।

রাষ্ট্রীয় টেলিভিশন মাহমুদীর বরাত দিয়ে জানিয়েছে, একটি জমকালো অনুষ্ঠান আয়োজনে সরকারের বিভিন্ন সংস্থা সার্বিক নিরাপত্তা ও প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। কারণ আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করার পর এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছে কর্তৃপক্ষ। 


বিজ্ঞাপন


এরআগে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছিল, তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে সর্বোচ্চ নেতার মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন শোকসন্তপ্ত ইরানিরা। এরপর ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করা আলী খামেনিকে তার জন্মস্থানে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে সমাহিত করার কথা রয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদের ইমাম রেজা মাজার ও তার বাবার কবরও রয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর