মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করতে চীনে যাচ্ছেন আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করতে চীনে যাচ্ছেন আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি / সংগৃহীত ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে আজ চীনের বেইজিং সফরে যাচ্ছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।


বিজ্ঞাপন


বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এ সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে আলোচনা স্থবির হয়ে রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখনো নিষ্পত্তির পথে এগোয়নি।

বিশ্লেষকদের মতে, অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দীর্ঘদিনের নীতির কারণে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখায় চীন এই সংকটে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে।

সূত্র: আল জাজিরা

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর