ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
দলের মতো চমক দেখিয়েছেন ধর্ষণের পর হত্যার শিকার আলোচিত সেই আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক মৌমিতা দেবনাথের মা রত্না দেবনাথ।
বিজ্ঞাপন
উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন ২৮ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
পানিহাটি বিধানসভা আসনে রত্না দেবনাথ বিজেপির প্রার্থী ছিলেন। মোট ৮৭ হাজার ৯৭৭ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, এই জয় পানিহাটির মানুষের জয়। এই জয় আমার মেয়ে হত্যার ন্যায়ের লড়াইকেও এগিয়ে নেবে। আমি নিশ্চিত, একদিন ন্যায়বিচার পাওয়া যাবে।
এক বিজেপি কর্মী বলেন, যারা তার সঙ্গে খারাপ আচরণ করেছে, তিনি তাদের যথাযথ জবাব দিয়েছেন।
তিনি তার কন্যাকে, একজন প্রতিভাবান চিকিৎসককে কর্মস্থলে হারিয়েছেন, এটাই চূড়ান্ত সত্য। আর পানিহাটির ভোটাররা তৃণমূল কংগ্রেসকে সঠিক জবাব দিয়েছে।
মূলত, ২০২৪ সালের আগস্ট মাসে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে এক নৃশংস ঘটনা। হাসপাতালের ভেতরে এক নারী ডাক্তারকে ধর্ষণ ও খুন করা হয়।
৩০ বছর বয়সী ওই তরুণী পোস্ট-গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসককে কর্মক্ষেত্রে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ৯ আগস্ট ভোরে সেমিনার রুমে তার মৃতদেহ পাওয়া যায়।
এই ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ার গ্রেফতার হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা ভারতে চিকিৎসকদের ব্যাপক কর্মবিরতি ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিচারের দাবিতে ভারতজুড়ে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ডাক্তার-নার্সরা। হাসপাতালটির নিরাপত্তারক্ষীসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
-এমএমএস




