বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

নেতানিয়াহুর যুদ্ধাপরাধের মামলায় আমরা তদবির করিনি: কাতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

নেতানিয়াহুর যুদ্ধাপরাধের মামলায় আমরা তদবির করিনি: কাতার

ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) চলা যুদ্ধাপরাধের মামলাটি কাতার গতিশীল করছে বলে ইসরায়েল যে দাবি করছে, তা প্রত্যাখ্যান করেছে দোহা।

দোহা বলেছে, তেল আবিবের এ অভিযোগ একবারেই মিথ্যা, নিজেদের জবাবদিহিতা এড়াতে ভুল তথ্য ছড়াচ্ছে ইসরায়েলি কর্মকর্তারা। খবর আনাদোলুর।


বিজ্ঞাপন


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানকে অনুরোধ করার ইসরায়েলি দাবি বুধবার (২৯ এপ্রিল) প্রত্যাখ্যান করেছে কাতার।

এক বিবৃতিতে কাতারের আন্তর্জাতিক গণমাধ্যম দফতর এই অভিযোগগুলোকে সুস্পষ্ট মিথ্যাচার বলে বর্ণনা করেছে এবং এটিকে আন্তর্জাতিক জবাবদিহিতা এড়ানোর একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

এতে আরও বলা হয়েছে যে, এই দাবিগুলো ইসরায়েলি কর্মকর্তারা প্রচার করেছে কাতার সম্পর্কে বারবার মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তারা (ইসরায়েল) নিজেদের কর্মকাণ্ড থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্য দিকে সরানোর জন্য অন্যায়ভাবে কাতারের নাম ব্যবহার করছে এবং আইনি তদন্ত এড়ানোর চেষ্টায় তথ্য বিকৃত করছে।

বিবৃতিতে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে অন্যায় উদ্দেশ্য সাধনের জন্য “বিকৃত নথি, অডিও এবং ভিডিও ক্লিপ” ব্যবহার করে কাতারের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।

কাতার বলেছে, তারা এই ধরনের অভিযোগের বিরুদ্ধে সতর্ক আছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি নিজেদের সুনাম রক্ষা করে যাবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে করিম খানকে কাতারের অনুরোধের অভিযোগ তুলে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদন প্রকাশের পর কাতার তাতে  অস্বীকৃতি জানিয়েছে।

আইসিসি গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ২০২৪ সালে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর