বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সর্বোচ্চ নেতার সমর্থনে ইরানজুড়ে র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

সর্বোচ্চ নেতার সমর্থনে ইরানজুড়ে র‍্যালি

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নতুন করে হুমকি দেয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি নিজেদের সমর্থন জানাতে রাস্তায় নামে সাধারণ মানুষ।

দেশটির রাজধানী তেহরানের ইমাম হোসেন স্কয়ার এবং আযাদি স্কয়ারে হাজার মানুষের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। খবর আল-জাজিরার। 


বিজ্ঞাপন


এ সময় অংশগ্রহণকারীদের হাতে ইরানের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মধ্যপ্রাচ্য থেকে দুই দেশকে ছেড়ে যাওয়ার দাবি জানায়।

এছাড়া মিছিল ও সমাবেশে দেশটির সাবেক ও বর্তমান সর্বোচ্চ নেতার পক্ষে স্লোগান দিয়ে ইরানিরা যুক্তরাষ্ট্রের হুমকি বন্ধ এবং বন্দরের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানায়।

একই দিনে ইরানের অন্যান্য শহরেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের সঙ্গে মার্কিন সংঘাতের ৬২তম দিনে পদার্পণ করলো।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন- ইরানের বন্দরগুলোতে ওয়াশিংটনের অবরোধ সফল হয়েছে। হরমুজ প্রণালির অচলাবস্থায় চাপ বাড়ার প্রেক্ষাপটে তিনি তেহরানকে ‘হার মেনে নিতে’ আহ্বান জানিয়ে আসছেন।

ইরান এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ মার্কিন এই অভিযানকে অকার্যকর বলে অভিহিত করেছেন। 

ইরানের সামরিক বাহিনী বলছে, ‘কূটনীতিকে একটি সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই’ এ পর্যন্ত আমরা সংযম প্রদর্শন করেছি।

এদিকে, হরমুজ প্রণালির উত্তেজনার প্রভাব বিশ্ববাজারেও ছড়িয়ে পড়ছে, যার ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১২২ ডলারের উপরে উঠে গেছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর