বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইরানকে বাণিজ্য করিডর খুলে দিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম

শেয়ার করুন:

ইরানকে বাণিজ্য করিডর খুলে দিলো পাকিস্তান

ইরানের জন্য নতুন বাণিজ্য করিডর খুলে দিয়েছে প্রতিবেশী পাকিস্তান। মার্কিন নৌ অবরোধের মধ্যেই তেহরানকে সহায়তায় এ বড় পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সহজ করার লক্ষ্যে পাকিস্তানের মধ্য দিয়ে ইরানগামী পণ্য চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


এর ফলে তৃতীয় দেশ থেকে আমদানি করা পণ্য এখন পাকিস্তানের মধ্য দিয়ে ইরানে পরিবহন করা সম্ভব হবে। খবর জিওটিভি ও বিবিসির।

এই ট্রানজিট ব্যবস্থার জন্য করাচিসহ ছয়টি নির্ধারিত রুট ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। এতে আঞ্চলিক সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাকিস্তান সরকার ঘোষিত ছয়টি বাণিজ্যিক রুট হলো— গাবদ-গোয়াদার, গাবদ-পাসনি-ওরমারা-লিয়ারি-করাচি/পোর্ট কাসিম, তাফতান-দালবান্দিন-খুজদার-করাচি/পোর্ট কাসিম, তাফতান-নোকুন্ডি-দালবান্দিন-কোয়েটা/লাক পাস-খুজদার-বিসমা-নাংগ-পাঞ্জগুর-হোশাব-তুরবাত-গোয়াদার, তাফতান-নোকুন্ডি-দালবান্দিন-কোয়েটা/লাক পাস-খুজদার-লিয়ারি-গোয়াদার এবং গাবদ-গোয়াদার-করাচি/পোর্ট কাসিম।


বিজ্ঞাপন


এদিকে, যুক্তরাষ্টের অবরোধের কারণে গত কয়েকদিনে ইরানগামী তিন হাজারেরও বেশি কন্টেইনার করাচি বন্দরে আটকে পড়ে। নতুন করিডর চালু হলে এই জট দ্রুত নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর মাধ্যমে ইসলামাবাদ কেবল ইরানের বাণিজ্য সহজতর করছে না, বরং ওয়াশিংটনের নৌ অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভূ-রাজনৈতিক প্রভাবকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ইরান।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর