বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌ অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে, এমন হুঁশিয়ারির পর বুধবার (২৯ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত বেড়ে যায়। খবর রয়টার্স ও বিবিসির। 


বিজ্ঞাপন


এক পর্যায়ে ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২২.৫৩ ডলারে পৌঁছে যায়, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শেভরনের প্রধান নির্বাহীসহ বড় জ্বালানি কোম্পানির নেতাদের সঙ্গে বৈঠক করেন। 

সেখানে মার্কিন ভোক্তাদের ওপর প্রভাব কমানো এবং তেল-গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এছাড়া ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দরের ওপর অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতি নিতে ট্রাম্প প্রশাসন তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে ইরানের অর্থনীতিতে চাপ সৃষ্টি করা হবে বলে ধারণা করা হচ্ছে।

oil2

বিশ্লেষকদের মতে, সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের পাশাপাশি নিত্যপণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। একইসঙ্গে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ে। এর ফলে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর