ভারতের পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ।
ভোট শুরু হতেই বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি ভোটারদের গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে মোদি লিখেন, আপনারা গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করুন। বিশেষত তরুণ ভোটার এবং পশ্চিমবঙ্গের নারীদের প্রতি আমার অনুরোধ, আপনারা সবাই ভোট দিন।
প্রথম দফায় অনুষ্ঠিত এ ভোটে ১৫২টি আসনে ভোটগ্রহণ চলাকালে ভোটার উপস্থিতি বাড়াতে মোদির এই বার্তা আলোচনার খোরাক জুগিয়েছে।
মূলত নারী ও নতুন ভোটারদের উদ্দেশ্য করেই প্রধানমন্ত্রীর এই বিশেষ বার্তা বলে ধারণা করা হচ্ছে।
ভারতের নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ৬ ঘণ্টায় পশ্চিমবঙ্গ জুড়ে ভোট পড়েছে ৬২ দশমিক ১৮ শতাংশ যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে সবথেকে বেশি ভোট পড়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলায় ৬৫ দশমিক ৭৭ শতাংশ ভোট পড়ে গিয়েছে দুপুর ১টার মধ্যেই। এরপর যথাক্রমে আছে ঝারগ্রাম, সেখানে ভোট দিয়েছেন ৪৩ দশমিক ৭১ শতাংশ ভোটার।
আর তৃতীয় সর্বোচ্চ বাঙ্কুরায় ভোট দিয়েছেন ৪৩ দশমিক ২২ শতাংশ ভোটার। ভোটার টার্নআউটের দিক থেকে এখন পর্যন্ত পিছিয়ে মালদা জেলা। আর বিকাল ৩টা পর্যন্ত পড়েছে ৭৯ শতাংশ ভোট।
-এমএমএস




