শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

আংশিকভাবে খোলা হলো ইরানের আকাশপথ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

আংশিকভাবে খোলা হলো ইরানের আকাশপথ 

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শনিবার (১৮ এপ্রিল) আংশিকভাবে আকাশসীমার পূর্বাঞ্চল খুলে দিয়েছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

সংস্থাটি জানায়, দেশের পূর্ব অংশের আকাশপথ দিয়ে আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন ট্রানজিট হিসেবে চলাচল করতে পারবে। একই সঙ্গে স্থানীয় সময় শনিবার সকাল ৭টা থেকে কিছু বিমানবন্দরও আবার চালু করা হয়েছে। খবর আল জাজিরা ও আনাদোলুর।


বিজ্ঞাপন


তবে ঘোষণার তিন ঘণ্টারও বেশি সময় পরও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে ইরানের আকাশসীমা দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের তেমন কোনো চিত্র দেখা যায়নি। অনেক বিমান এখনও দীর্ঘ পথ ঘুরে ইরানের আকাশসীমা এড়িয়ে চলেছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার বরাত দিয়ে দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা মেহর নিউজ এজেন্সির জানিয়েছে, এখন থেকে আন্তর্জাতিক ফ্লাইটগুলোকে ইরানের পূর্বাঞ্চলীয় আকাশসীমা দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, জনসাধারণের জন্য যাত্রী পরিষেবা পুনরায় চালু করার লক্ষ্যে সামরিক ও বেসামরিক উভয় কর্তৃপক্ষের প্রযুক্তিগত এবং পরিচালনগত প্রস্তুতির ওপর নির্ভর করে দেশজুড়ে বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল পর্যায়ক্রমে পুনরুদ্ধার করা হবে।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর একটি যৌথ হামলা শুরু করে এবং তেহরান এর জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম থাকা অন্যান্য আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা চালায়।

৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি হওয়ার পর থেকে যুদ্ধটি স্থগিত রয়েছে।

স্থায়ী শান্তির লক্ষ্যে আগামী সোমবার পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরান আলোচনায় বসছে এবং ইসলামাবাদে আরেকটি বৈঠকের জন্য প্রচেষ্টা চলছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর