শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞায় ছাড়ের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

রাশিয়ার তেলে নিষেধাজ্ঞায় ছাড়ের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় রাশিয়ার তেলের ওপর আরোপ করা নিষেধাজ্ঞায় ছাড় আরও প্রায় এক মাস বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে জ্বালানি সংকটে পর্যুদস্ত দেশগুলো এ সময় সাগর থেকে রাশিয়ার তেল কেনার সুযোগ পাবে। খবর বার্তাসংস্থা রয়টার্সের।


বিজ্ঞাপন


রয়টার্স জানিয়েছে, মার্কিন অর্থবিভাগের এই ছাড়ের সুযোগে দেশগুলো শুক্রবার থেকে ১৬ মে পর্যন্ত জাহাজে তোলা রাশিয়ার তেল ও পেট্রলিয়াম পণ্য কিনতে পারবে। 

এর আগে বিশ্ব বাজারে সৃষ্ট চাপ মোকাবেলায় রাশিয়ার তেল নিষেধাজ্ঞায় ৩০ দিনের ছাড়া দিয়েছিল ওয়াশিংটন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলার মুখে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জ্বালানি অবকাঠামোতেও হামলা চালায় তারা।  


বিজ্ঞাপন


এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয় ও জ্বালানির দাম চড়তে শুরু করে। বিশ্বজুড়ে সৃষট সংকট সামাল দেওয়ার চেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রশাসন রাশিয়ার তেল নিষেধাজ্ঞায় ছাড় দিতে বাধ্য হয়।

বিশেষ করে এশিয়ার দেশগুলো বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে।

মূলত তারাই রাশিয়ার মতো নিষেধাজ্ঞায় থাকা তেল উৎপাদকারীদের বাজারে প্রবেশ করার অনুমতি দিতে ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করেছিল।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর