সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

হরমুজ প্রণালিতে ড্রোন নজরদারির নতুন ভিডিও প্রকাশ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৪০ এএম

শেয়ার করুন:

হরমুজ প্রণালিতে ড্রোন নজরদারির নতুন ভিডিও প্রকাশ করেছে ইরান
হরমুজ প্রণালিতে ড্রোন নজরদারির নতুন ভিডিও প্রকাশ করেছে ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধের হুমকি দেওয়ার পর ইরান রেভ্যুলেশনারী গার্ড কোর বা আইআরজিসি হরমুজ প্রণালিতে নজরদারির একটি ড্রোন ভিডিও প্রকাশ করেছে।

রোববার (১২ এপ্রিল) প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল- ‘সমস্ত নৌযান চলাচল ইরানি বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে’।


বিজ্ঞাপন


ওই ভিডিওটি প্রকাশের পর আইআরজিসি নৌ কমান্ড সতর্ক করে বলেছে যে, যদি কেউ হরমুজ প্রণালি নিয়ে কোনো ধরনের তৎপরতা চালাতে যায় তারা বিপদে পড়বে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন যে তিনি হরমুজ প্রণালী অবরোধ করতে চান, কিন্তু সেটির জন্য কিছুটা সময় লাগবে।

চুক্তি না হলে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি’।


বিজ্ঞাপন


এর আগে ইরান জানিয়েছিল যে, তাদের অবকাঠামো আক্রান্ত হলে তারা ইসরায়েল ও এই অঞ্চলের অন্যান্য দেশে থাকা একই ধরনের স্থাপনাগুলো ধ্বংস করে দেবে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর