রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। 

তিনি বলেছেন, মার্কিনিদের ওপর আমাদের কেনো বিশ্বাস নেই এবং তারা নতুন আলোচনায় আমাদের আস্থা অর্জনও করতে পারেনি। খবর আল-জাজিরার।


বিজ্ঞাপন


ঘালিবাফ রোববার (১২ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, আমাদের প্রয়োজনীয় মনোভাব এবং সদিচ্ছা আছে। কিন্তু আগের দুই যুদ্ধের অভিজ্ঞতা থেকে, মার্কিনিদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই।

“মার্কিনিরা এই পর্বের আলোচনায় ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।”

“আমাদের ভাতৃপ্রতীম দেশ পাকিস্তানের ওপর আমরা কৃতজ্ঞ এই আলোচনার ব্যবস্থা করার জন্য। আমি পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”


বিজ্ঞাপন


শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময় আলোচনা করলেও দুই দেশ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। তাদের মধ্যে বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে।

ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি-দাওয়া করেছে। যা তাদের পক্ষে মানা সম্ভব নয়। ফলে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়েছে।

যুক্তরাষ্ট্রকে এ আলোচনায় নেতৃত্ব দেওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে নিজ দেশে ফিরে গেছেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর