রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রাম্পের ওপর রাগ ঝাড়তে মার্কিন যুদ্ধবিমানে কুড়ালের কোপ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

ট্রাম্পের ওপর রাগ ঝাড়তে মার্কিন যুদ্ধবিমানে কুড়ালের কোপ!

ইরানে মার্কিন হামলার ফলে গোটা বিশ্বের অর্থনীতি বিশেষ করে জ্বালানি সরবরাহ প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এ কারণে বিশ্বের শান্তিকামী মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘খ্যাপাটে’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বেজায় চটে আছেন। 


বিজ্ঞাপন


ট্রাম্পের ওপর এমনই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন আয়ারল্যান্ডের এক নাগরিক। কুড়াল দিয়ে মার্কিন সামরিক বিমানে এলোপাতাড়ি কুপিয়ে নিজের মনে জমে থাকা রাগ ঝেড়েছেন তিনি।

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে শনিবার (১১ এপ্রিল) ঘটেছে ওই বিচিত্র ঘটনা। খবর তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলুর।

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে এক ব্যক্তি পার্ক করা একটি মার্কিন সামরিক বিমানে উঠে কুড়াল দিয়ে কুপিয়ে সেটির কাঠামো ও ডানার ক্ষতিসাধন করে।

আইরিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, সি-১৩০ হারকিউলিস সামরিক পরিবহন বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্য থেকে যাত্রা করে কানাডায় থেমেছিল এবং গত শুক্রবার (১০ এপ্রিল) আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে অবতরণ করে।


বিজ্ঞাপন


সন্দেহভাজন ব্যক্তি বিমানবন্দরের সীমানা বেড়া ভেঙে বিমানটি যেখানে পার্ক করা ছিল সেই জায়গায় প্রবেশ করে এবং সেটির ওপর চড়ে বসে এবং কুড়াল দিয়ে আঘাত করতে থাকে।

এই ঘটনার কারণে প্রায় ৩০ মিনিটের জন্য বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হয় এবং পরে সশস্ত্র পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আইরিশ পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি চল্লিশোর্ধ্ব একজন পুরুষ এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিমানটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিমানবন্দরের কর্মকর্তারা এটির এই ক্ষয়ক্ষতিকে গুরুতর বলে বর্ণনা করেছেন।

গত বছরের মে মাস থেকে শ্যানন বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে তিন বার হামলা করা হয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর