রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

আলোচনা ব্যর্থ, পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ এএম

শেয়ার করুন:

আলোচনা ব্যর্থ, পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে ২১ ঘণ্টার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

রোববার (১২ এপ্রিল) সকালে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিবিসি জানিয়েছে, এয়ার ফোর্স ২-এ উঠেছেন জেডি ভ্যান্স। ইসলামাবাদ থেকে তার বিমানটি উড্ডয়নের আগে তিনি সিঁড়ির ওপর থেকে হাত নাড়েন। সেখান থেকেই তিনি এবং মার্কিন প্রতিনিধিদলের বাকি সদস্যরা ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন।

সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র চূড়ান্ত ও সেরা প্রস্তাব দিয়েছে। আলোচনা চলাকালীন আলোচক দল ট্রাম্পের সঙ্গে যোগাযোগ রেখেছিল। আমরা প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত কথা বলছিলাম।  

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের শর্ত ‘বাড়াবাড়ি’, দ্বিতীয় ধাপে আলোচনার সুযোগ নেই: ইরান

মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আমরা সদিচ্ছা নিয়েই আলোচনা করছিলাম। আমরা এখান থেকে একটি খুব সাধারণ প্রস্তাব নিয়ে যাচ্ছি, একটি বোঝাপড়ার পদ্ধতি, যা আমাদের চূড়ান্ত ও সেরা প্রস্তাব।  কিন্তু ইরান তা গ্রহণ করেনি।


বিজ্ঞাপন


ভ্যান্স বলেছেন, ‘আমরা যথেষ্ট নমনীয় ছিলাম’। দুই পক্ষ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছে। আমরা এমন একটি পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নিতে রাজি হবে। আমি মনে করি আমরা যথেষ্ট নমনীয় ছিলাম, তবে বেশ কিছু বিষয়ে কোনো আপোষ করার সুযোগ নেই। 

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের বলেছিলেন, আপনাদের এখানে সদিচ্ছা নিয়ে আসতে হবে এবং একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।’ আমরা তা-ই করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা কোনো অগ্রগতি হয়নি।’

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর