রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের শর্ত ‘বাড়াবাড়ি’, দ্বিতীয় ধাপে আলোচনার সুযোগ নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের শর্ত বাড়াবাড়ি, দ্বিতীয় ধাপে আলোচনার সুযোগ নেই: ইরান
পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা। ছবি: ইন্টারনেট

সমঝোতা ছাড়াই ভেস্তে গেছে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা। যুক্তরাষ্ট্রের শর্তকে বাড়াবাড়ি আখ্যা দিয়ে আলোচনা প্রত্যাখ্যান করেছে তেহরান। 

রোববার (১২ এপ্রিল) সকালে তেহরান জানায়, সমঝোতার টেবিল ছাড়ার অযুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র। তাদের দাবিগুলো অত্যন্ত বাড়াবাড়ি এবং উচ্চাভিলাষী। তারা এমন সব দাবি তুলেছে, যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি।


বিজ্ঞাপন


সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের শর্তে একমত হতে পারেনি তেহরান।

এদিকে ইরানের সঙ্গে ২১ ঘণ্টার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার দাবি, আলোচনায় নমনীয় থাকার পরও শর্ত মানতে নারাজ তেহরান। 

ভ্যান্স বলেন, আমাদের রেড লাইন কোনগুলো সেগুলো আমরা বেশ পরিষ্কার করে জানিয়েছি, কোন কোন বিষয়ে আমরা তাদের সঙ্গে মিটমাট করতে ইচ্ছুক আর কোন কোন বিষয়গুলোতে কোনো আপস হবে না।


বিজ্ঞাপন


আলোচনায় ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে কিছু প্রশ্নের উত্তর দেন ভ্যান্স। এ সময় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান ভ্যান্স। তবে ভবিষ্যতে ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে সে জন্য দৃঢ় অঙ্গীকার প্রয়োজন।  

আল-জাজিরার খবর বলছে, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। ওই বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত ও বেআইনি । ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে মেনে নেওয়ার ওপরও আলোচনার সাফল্য নির্ভরশীল।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর