যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি জানিয়েছেন, তাদের প্রতিনিধিদল আলোচনায় আশাবাদী, তবে যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্বাস নেই।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে ইসলামাবাদে পৌঁছানো ইরানের প্রতিনিধিদলে গালিবাফ ছাড়াও উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং আরও কিছু আইনপ্রণেতা।
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে গালিবাফ বলেন, আমাদের সদিচ্ছা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই।
তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র প্রকৃত একটি চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে ইরানও প্রস্তুত।
এছাড়া, গালিবাফ উল্লেখ করেন, দুর্ভাগ্যবশত, আমেরিকার সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সব সময়ই ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘন ছাড়া কিছুই হয়নি।
বিজ্ঞাপন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই আলোচনা শুরু হওয়ার আগেই পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার।
তথ্যসূত্র: সিএনএন ও আল-জাজিরা
/এএস




