লেবাননের ওপর ইসরায়েলের অব্যাহত হামলায় ভেঙে পড়ার শঙ্কায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা কার্যকর হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মাথায় বড় ধরনের রক্তক্ষয়ী হামলার জেরে আন্তর্জাতিক মহলে এই শঙ্কা ও উদ্বেগ তীব্র হচ্ছে।
বিজ্ঞাপন
আগামী সপ্তাহে ইসরায়েল ও লেবানন আলোচনায় বসার কথা। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের একজন কর্মকর্তা এ কথা বলেছেন। তবে সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরু হয়। মার্চের শুরুর দিকে ইরানপন্থী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল তখন লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত বুধবার হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে হওয়া এ হামলা যুদ্ধবিরতিকে অনিশ্চয়তায় ফেলেছে।
সূত্র: এএফপি
এআরএম




