বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

ইসরায়েলে ২৪ ঘণ্টায় ৬০ বার হামলা চালিয়েছে হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম

শেয়ার করুন:

ইসরায়েলে ২৪ ঘণ্টায় ৬০ বার হামলা চালিয়েছে হিজবুল্লাহ

লেবাননের ইরান-পন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দফায় দফায় হামলা চালিয়ে ইসরায়েলকে নাস্তানাবুদ করে ফেলেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা গত ২৪ ঘণ্টায় অন্ত ৬০ বার দখলদার ইসরায়েলে হামলা চালিয়েছে। লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এই অভিযানগুলো চালানো হয়েছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি। খবর আনাদোলু ও তাসনিম নিউজের।


বিজ্ঞাপন


তুর্কি গণমাধ্যম আনাদোলুর হিসাব অনুযায়ী, সর্বশেষ এই হামলাগুলোর ফলে ২ মার্চ থেকে হিজবুল্লাহর অভিযানের সংখ্যা বেড়ে ১,২৫০-এ দাঁড়িয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের ছয়টি বসতিতে হামলা চালিয়েছে, যার মধ্যে কিরিয়াত শমোনায় তিনবার এবং মেতুলায় দুইবার হামলা চালিয়েছে। এছাড়া ইভেন মেনাহেম, বেইত হিলেল, আভিভিম এবং নাহারিয়াতেও হামলা চালানো হয়েছে।

হিজবুল্লহ আরও জানিয়েছে, তারা ইসরায়েলি সেনা ও যানবাহনের ৪০টি বহরে হামলা চালিয়েছে, যার মধ্যে ২৫টি দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় এবং ১৫টি উত্তর ইসরায়েলের মালকিয়া, মেতুলা, ইর’অন ও আভিভিম বসতিতে এবং কাফার গিলাদি ও মার্জ সামরিক ঘাঁটিতে চালানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহর রামিয়েহ-র আকাশে একটি ইসরায়েলি হেলিকপ্টার লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে হেলিকপ্টারটি পিছু হটতে বাধ্য হয়েছে।


বিজ্ঞাপন


তারা আরও দাবি করেছে, খিয়াম ও কানতারার কাছে দুটি মেরকাভা ট্যাংক এবং দক্ষিণ লেবাননের তাহরির ট্রায়াঙ্গেল এলাকায় একটি ইসরায়েলি ডি৯ বুলডোজারে সরাসরি আঘাত হেনেছে।

হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা উত্তর ইসরায়েলের সাতটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে হাইফার পূর্বে কিরিয়াত আতা এলাকা, শহরের উত্তরে ক্রায়োত এলাকা এবং কারমিয়েল বসতির অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে।

লক্ষ্যবস্তুগুলোর মধ্যে খিরবেত মাআজ-এর আর্টিলারি অবস্থান এবং সাফেদের কাছে অবস্থিত আমিয়াদ, ফিলোন ও দাদো সামরিক ঘাঁটিও ছিল। দাদো ঘাঁটিটি ইসরায়েলি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলা ও সশস্ত্র সংঘর্ষে দুই সেনাসদস্যসহ ছয়জন আহত হয়েছেন।

গত ২ মার্চ হিজবুল্লাহর যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে হামলার পর থেকে ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং লেবাননের দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত লেবাননের ১ হাজার ৩৪৫ জন নিহত এবং ৪ হাজার ৪০ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলেরও বিপুল সংখ্যক সেনা হতাহত হয়েছে বলে হিজবুল্লাহর দাবি।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর