শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন      

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন      
বিশ্ববাজারে সোনার দামে পতন। ছবি: ইন্টারনেট    

বিশ্ববাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। অথচ দিনের শুরুতেও সোনার দাম গত ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আক্রমণাত্মক বক্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়।

এছাড়া মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ সুদের হার কমানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার আকর্ষণ হঠাৎ করেই কমে গেছে।


বিজ্ঞাপন


কিন্তু ট্রাম্পের ভাষণের পরপরই তা ৪ শতাংশেরও বেশি পড়ে যায়। তবে সপ্তাহের হিসেবে সোনার দাম এখনো প্রায় তিন শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।

আরও পড়ুন: ইরানের শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাজার সংশ্লিষ্ট তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬২২ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ৩ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৬৪৯ ডলারে।

অন্যান্য মূল্যবান ধাতুর ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। এদিন স্পট সিলভার ৪ দশমিক ৯ শতাংশ কমে ৭১ দশমিক ৪৪ ডলারে নেমেছে, প্লাটিনাম ২ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৮ দশমিক ৩৮ ডলারে এবং প্যালাডিয়াম ০ দশমিক ৬ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৪৬৩ দশমিক ৭৫ ডলার। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণে ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা আসায় তেলের দাম প্রায় সাত শতাংশ বেড়ে গেছে।
 
বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরু থেকেই তেলের দামের সঙ্গে সোনার দামের একটি নেতিবাচক বা বিপরীতমুখী সম্পর্ক দেখা যাচ্ছে।


বিজ্ঞাপন


নাটিক্সিসের বিশ্লেষক বার্নার্ড দাহদাহ বলেন, তেলের দাম ছয়-সাত শতাংশ বেড়ে যাওয়ায় বাজারে মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা বিশ্বাস করতে শুরু করেছেন যে, ফেডারেল রিজার্ভ এখনই সুদের হার কমাবে না। আর এই আশঙ্কাই সোনার দামকে নিচের দিকে ঠেলে দিচ্ছে।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর