শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

সৌদির মার্কিন ঘাঁটির উপগ্রহচিত্র কে দিয়েছে, জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

সৌদির মার্কিন ঘাঁটির উপগ্রহচিত্র কে দিয়েছে, জানালেন জেলেনস্কি

সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটিতে হামলার আগে সেখানকার উপগ্রহচিত্র ইরানকে সরবরাহ করেছিল রাশিয়া। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে গত ২৭ মার্চ (শুক্রবার) দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। খবর এনবিসি নিউজের।

সেই হামলায় ১৫ জন মার্কিন সেনা হতাহত হন। এ নিয়ে মুখ খুললেন জেলেনস্কি। তার দাবি, এই হামলায় ইরানকে সহযোগিতা করেছে রাশিয়া। যদিও এ প্রসঙ্গে ইরান বা রাশিয়া কোনও মন্তব্য করেনি।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ সকালে প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরান পর পর ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ড্রোন হামলা চালায় বলে জানিয়েছে সংবাদসংস্থা এপি।

সেই হামলার প্রসঙ্গ তুলে জেলেনস্কি এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি করেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাঘাঁটিগুলির উপগ্রহচিত্র নিয়ে সেগুলি ইরানকে হস্তান্তর করেছে রাশিয়া। 

২৪ থেকে ২৬ মার্চের মধ্যে সেই ছবি তোলা হয়েছিল। সৌদি, কাতার, কুয়েত, তুরস্ক এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের বেশ কিছু সংবদেনশীল জায়গার ছবি তুলেছে রাশিয়ার উপগ্রহচিত্র। ঘটনাচক্রে, ২৭ মার্চ সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান।

জেলেনস্কির আরও দাবি করেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা-ব্রিটেনের যৌথ সেনাঘাঁটি দিয়েগো গার্সিয়ার ছবি তোলা হয়েছে গত ২৪ মার্চ। 

তার কথায়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর, গ্রেটার বুর্গান তেলক্ষেত্রের ছবি তোলা হয় ওই একই দিনে। ২৫ মার্চ সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটির ছবি তোলা হয়। 

এ ছাড়াও সেখানকার সায়বা তেল এবং গ্যাসক্ষত্রের ছবি তোলা হয়েছে। তুরস্কের ইনকিরলিক এবং কাতারে আল উদেইদ বিমানঘাঁটিরও ছবি তোলা হয়।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানিয়েছেন, হামলার আগে সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটির ছবি তোলা হয়েছে। আর সেই ছবি তোলা হয়েছে ২০, ২৩ এবং ২৫ মার্চ। 

তিনি আরও জানান, তিনি ১০০ শতাংশ নিশ্চিত ইরানকে গোয়ন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। 

জেরেনস্কি বলেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন- রাশিয়া কি ইরানকে সাহায্য করেছে? আমি বলব, ১০০ শতাংশ সাহায্য করছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর