রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

সৌদিতে একের পর এক ইরানের ড্রোন হামলা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

সৌদিতে একের পর এক ইরানের ড্রোন হামলা 

সৌদি আরবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার (৮ মার্চ) সকালে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে।

এই তথ্যের প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় পৌঁছানোর পর ইরানের আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।খবর রয়টার্সের।


বিজ্ঞাপন


শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, উপসাগরীয় দেশগুলো ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালায় তাহলে তারা পাল্টা হামলা চালাবেন না। 

কিন্তু তার এ ব্ক্তব্যের কয়েক ঘণ্টা পরই ইরানে হামলা হয়। এরপর সৌদিসহ অন্য দেশগুলোকে লক্ষ্য করে ইরান ফের পাল্টা হামলা শুরু করে।

এদিকে, সৌদি আরব তেহরানকে জানিয়েছে যে- তারা যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিরোধের কূটনৈতিক সমাধানের পক্ষে। তারপরও যদি তাদের জ্বালানি খাতের উপর অব্যাহত হামলা চলতে থাকে, তাহলে রিয়াদ প্রতিশোধ নিতে বাধ্য হবে।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছেন এবং রিয়াদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন।

সৌদি আরব উত্তেজনা হ্রাস এবং আলোচনার মাধ্যমে সমাধানের লক্ষ্যে যেকোনো ধরণের মধ্যস্থতার জন্য প্রস্তত বলে জানিয়েছে।

সৌদি বলেছে, রিয়াদ বা অন্য উপসাগরীয় রাষ্ট্রগুলি ইরানের উপর বিমান হামলা চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে না।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর