শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

ভূমধ্যসাগর থেকে রণতরী সরিয়ে লোহিত সাগরে মোতায়েন করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৬ এএম

শেয়ার করুন:

ভূমধ্যসাগর থেকে রণতরী সরিয়ে লোহিত সাগরে মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’কে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগর থেকে সুয়েজ খাল অতিক্রম করে এখন লোহিত সাগরে অবস্থান নিয়েছে। গত কয়েক দিন এটি ভূমধ্যসাগরে অবস্থান করছিল। 


বিজ্ঞাপন


গত জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ক্ষেত্রে ফোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা সর্বাধুনিক রণতরীটিকে দ্রুত মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেয় পেন্টাগন। 

এরপর ইরানে হামলার জন্য এটিকে ভূমধ্যসাগরে আনা হয়। তখন থেকে এটি ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করেছিল।

image


বিজ্ঞাপন


প্রসঙ্গত, পারমাণবিক শক্তিচালিত এই বিশাল রণতরীটি ৭৫টির বেশি যুদ্ধবিমান বহন করতে পারে। প্রায় ১১০৬ ফুট লম্বা এবং ১ লাখ টনেরও বেশি ওজনের ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডে বর্তমানে ৫ হাজারের বেশি নাবিক কাজ করছে।

সূত্র: আলজাজিরা

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর