বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

আফগানিস্তানে পাকিাস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানাল ভারত

আফগানিস্তানে প্রধান শহরগুলোতে পাকিস্তানের ব্যাপক বিমান হামলা ও প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানায় ভারত।’


বিজ্ঞাপন


পোস্টে তিনি লিখেছেন, ‘মুসলিমদের পবিত্র রমজান মাসে পাকিস্তানের চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ অনেক বেসামারিক বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। এটি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতাকে অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার আরেকটি প্রচেস্টা।’

জয়সওয়াল আরও বলেছেন, ‘ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করছে।’

এরআগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের দিকে পাকিস্তানের সীমান্ত এলাকায় হামলা চালায় আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষের বক্তব্য, গত সপ্তাহে পাকিস্তানি বিমান হামলার জবাবে সীমান্তের পাকিস্তানি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে তারা পাল্টা হামলা চালিয়েছে। আজ শুক্রবারও হামলা অব্যাহত আছে। উভয় দেশই সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।


বিজ্ঞাপন


এরপরই জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে দেশটির রাজধানী কাবুল এবং পাকতিয়া ও কান্দাহার প্রদেশের পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২ শতাধিক। এছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ইতোমধ্যে ধ্বংস করা করা হয়েছে। ফলে দীর্ঘ কয়েক মাস ধরে চলা দুই প্রতিবেশী দেশের সীমান্ত উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। 

এদিকে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে যুদ্ধবিরতিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ, চীন, ইরান, রাশিয়া ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ। 

সূত্র: আলজাজিরা

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর