মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

পাকিস্তানের বৃত্তি পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ইসলামাবাদে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের বৃত্তি পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ইসলামাবাদে

পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোরের আওতাধীন আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে। 

সেখানে তারা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করবে।


বিজ্ঞাপন


এই উদ্যোগের মূল লক্ষ্য দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা জোরদার করা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করা।

পাকিস্তানে পৌঁছানোর পর বিমানবন্দরে দেশটির উচ্চশিক্ষা কমিশন ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের আন্তরিকভাবে স্বাগত জানান।

তারা বলেন, আমরা সব শিক্ষার্থীর শিক্ষাগত সাফল্য এবং পাকিস্তানে তাদের ফলপ্রসূ অবস্থান কামনা করছি।খুব শিগগিরই পরবর্তী ব্যাচের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।


বিজ্ঞাপন


-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর