মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

ইমরান খানের চিকিৎসার দাবিতে পার্লামেন্টে বিরোধীদের অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ এএম

শেয়ার করুন:

ইমরান খানের চিকিৎসার দাবিতে পার্লামেন্টে বিরোধীদের অবস্থান

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে বিরোধী দলের আইনপ্রণেতারা ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। পিটিআই ও টিটিএপি–র ব্যানারে এই কর্মসূচি চলছে। 

বিরোধীদের দাবি, ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশ কার্যকর রয়েছে-এ তথ্য সুপ্রিম কোর্টে উপস্থাপনের পরই তাকে দ্রুত হাসপাতালে, বিশেষ করে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবি জোরালো হয়।


বিজ্ঞাপন


বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন টিটিএপি চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানসহ দলটির শীর্ষ নেতারাও কর্মসূচিতে অংশ নিয়েছেন।

পিটিআই অভিযোগ করেছে, পার্লামেন্ট হাউস ও কেপি হাউসকে ‘কারাগারে পরিণত করা হয়েছে’। দলটির দাবি, পুলিশ খাবার ও নাশতা ভেতরে নিতে দেয়নি এবং নেতারা ‘অবরুদ্ধ’ অবস্থায় রয়েছেন।

এদিকে ‘আওয়াম পাকিস্তান’ দলও কর্মসূচিতে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সংবিধানের শ্রেষ্ঠত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষাই আমাদের অগ্রাধিকার।’

অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ইমরান খানের স্বাস্থ্য আমার কাছে রাজনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।


বিজ্ঞাপন


এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর