মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ভারত-পাকিস্তান সংঘাতে ১০টি বিমান ভূপাতিত করা হয়, নতুন দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

ভারত-পাকিস্তান সংঘাতে ১০টি বিমান ভূপাতিত করা হয়, নতুন দাবি ট্রাম্পের

২০২৫ মে মাসে ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে নতুন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বলেছেন, পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে ও সংঘাতে মোট ১০টি বিমান ভূপাতিত করা হয়েছিল। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সম্প্রচারিত মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সর্বশেষ এই মন্তব্য করেন।

উপস্থাপক ট্রাম্পের ‘পারস্পরিক নীতি’ এবং এর জন্য শুল্ক ব্যবহারের প্রশংসা করছিলেন, ঠিক তখনই ট্রাম্প চিৎকার করে বললেন: ‘এটি খুব সুন্দর এবং ভদ্র আচরণ। দেখুন, আমি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। আটটি যুদ্ধের মধ্যে কমপক্ষে ছয়টি যুদ্ধ শুল্কের কারণে নিষ্পত্তি হয়েছিল।’

ট্রাম্প ব্যাখ্যা করেন, “আমি বলেছিলাম, ‘যদি তোমরা এই যুদ্ধ বন্ধ না করো, তাহলে আমি তোমাদের ওপর শুল্ক আরোপ করব কারণ আমি মানুষ মারা যেতে দেখতে চাই না।’ তারা বলল, ‘না, যুদ্ধের সঙ্গে শুল্কের কী সম্পর্ক?’ আমি তখন বললাম, ঠিক আছে, তোমার ওপর শুল্ক আরোপ করা হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মতে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হত। তারা আসলেই সেই দিকে এগিয়ে যাচ্ছিল। ১০টি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তারা এটির দিকে এগিয়ে যাচ্ছিল।’

গত ১০ মাস ধরে ট্রাম্প বহুবার ভারত-পাকিস্তান সংঘাতে বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল- যদিও তবে কোন দেশ কতটি বিমান হারিয়েছে, তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

গত বছর মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পরপরই ট্রাম্প দাবি করেন- এই সংঘাতে ৫টি পাঁচটা বিমান ভূপাতিত হয়েছিল। এর পর থেকে বিভিন্ন সাক্ষাৎকার এবং বক্তৃতায় এই সংখ্যা বাড়িয়েছেন। গত অক্টোবরে তিনি দাবি করেন, সাতটি বিমান হারিয়েছে দুই দেশ এবং সর্বশেষ নভেম্বরে সেই সংখ্যা আটটিতে উন্নীত করেন ট্রাম্প।

এদিকে পাকিস্তানও বারবারই দাবি করেছে, সংঘাতে তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। ভারত প্রথম দিকে এ বিষয়ে চুপ ছিলো । তবে সম্প্রতি ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা বিষয়টি স্বীকার করেছেন।

অন্যদিকে সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতীয় সামরিক বাহিনীর ‘অপারেশন সিন্দুরে’ কমপক্ষে ছয়টি পাকিস্তানি বিমান ভূপাতিত করা হয়েছে। 

এপি সিং বলেন, ‘আমাদের কাছে কমপক্ষে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার নিশ্চিত খবর আছে। এরই সঙ্গে আমরা একটি বড় বিমান ধ্বংস করেছিলাম। সেটি হয় ইলিন্ট বিমান বা এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (এইডব্লিউঅ্যান্ডসি) বিমান হতে পারে। বিমানগুলো ধ্বংস করা হয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, যা প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে আঘাত হানে।’ 

ভারতীয় বিমানবাহিনীর প্রধানের এই দাবির কয়েক ঘণ্টা পরই এ বিষয়ে সাাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিবৃতি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। 

তিনি বলেন, ‘অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানি বিমান ধ্বংসের ভারতীয় বিমানবাহিনী প্রধানের করা দাবিগুলো যতটা অবাস্তব, ঠিক ততটাই অযৌক্তিক। ভারত পাকিস্তানের একটিও বিমানকে আঘাত বা ধ্বংস করতে পারেনি।’

প্রসঙ্গত, গত এপ্রিলে ভারত অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছিল নয়াদিল্লি। ইসলামাবাদ এতে জড়িত থাকার কথা অস্বীকার করলেও গত ৭ মে ভোরে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ পরিচালনা করে পাকিস্তান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে যায় দুই দেশ। তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করে আসছে ভারত। 

নয়াদিল্লির দাবি, যুদ্ধ বন্ধে তারা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে একটি চুক্তিতে পৌঁছেছিল, যেখানে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা ছিল না, এমনকি ট্রাম্পেরও কোনো কৃতিত্ব নেই।

সূত্র: ডন

এমএইচআর
 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর