সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বিদেশিদের কাজের সুযোগ কমাল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

বিদেশিদের কাজের সুযোগ কমাল সৌদি আরব

মার্কেটিং ও সেলস খাতে নিজেদের নাগরিকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে এই দুই খাতে বিদেশি কর্মীদের কাজের সুযোগ কমানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরব।

সোমবার (১৯ জানুয়ারি) দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ দুই খাতের যেসব প্রতিষ্ঠান আছে- যাদের কর্মী সংখ্যা তিন বা তারও বেশি, তাদের লোকবলের ৬০ শতাংশ সৌদির নাগরিক হতে হবে। এসব কর্মীর মাসিক বেতন হবে ৫ হাজার ৫০০ রিয়াল। সরকারি ঘোষণার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।


বিজ্ঞাপন


মার্কেটিং খাতে প্রতিষ্ঠানের কর্মী হতে হবে ৬০ শতাংশ। এই সিদ্ধান্তের আওতায় পড়বে মার্কেটিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভারটাইজিং ডিজাইনার এবং পাবলিক রিলেশন্সসহ সংশ্লিষ্ট পদগুলো। বেসরকারি খাতের সব মার্কেটিং প্রতিষ্ঠানের জন্য এই বিধান প্রযোজ্য হবে।

অপরদিকে সেলস খাতে যেসব প্রতিষ্ঠানে তিন বা তারও বেশি কর্মী রয়েছে সেখানেও ৬০ শতাংশ স্থানীয় কর্মী রাখতে হবে। এই খাতে রয়েছে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি এবং যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেল স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট। এ খাতেও ৬০ শতাংশ কর্মী নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে কার্যকর হবে।

সৌদি মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকরের মাধ্যমে শ্রমবাজার আরও আকর্ষনীয় হবে, মানসম্পন্ন কাজের সুযোগ তৈরি হবে এবং যোগ্য সৌদির নাগরিকদের চাকরির স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।

সূত্র: সৌদি গ্যাজেট


বিজ্ঞাপন



এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর