শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ইরানে পুলিশের সঙ্গে সংঘাতে ৬ আন্দোলনকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম

শেয়ার করুন:

ইরানে পুলিশের সঙ্গে সংঘাতে ৬ আন্দোলনকারী নিহত

দারিদ্র্য ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর রোববার থেকে ইরানে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। আর এই বিক্ষোভে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন এবং আহত হয়েছেন ১৭ জন। ইরানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

নিহতদের মধ্যে ৫ জন বিক্ষোভকারী এবং আধাসামরিক বাহিনী বাসিজের একজন সদস্য আছেন। এ ছাড়া আহতদের মধ্যে ১৩ জনই পুলিশ কর্মকর্তা কিংবা বাসিজের সদস্য। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন তারা।


বিজ্ঞাপন


ইরানের মুদ্রা ইরানি রিয়াল এমনিতেই বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা। সম্প্রতি ডলার ও অন্যান্য বৈশ্বিক মুদ্রার বিপরীতে ইরানি রিয়ালের মান আরও কমে গেছে। একদিকে বিপুল পরিমাণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে ধারাবাহিকভাবে মুদ্রার মান কমতে থাকায় নাভিশ্বাস উঠছে ইরানের সাধারণ জনগণের। নিত্যপ্রয়োজনীয় আবশ্যিক ব্যয় মেটাতেও হিমসিম খাচ্ছেন তারা।

এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থবিরতা এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর রোববার ধর্মঘটের ডাক দেন তেহরানের দোকানমালিকরা। রোববার সারা দিন তেহরানে বেশিরভাগ দোকানপাট-বাজার-শপিং কমপ্লেক্স বন্ধ ছিল।

ব্যবসায়ীদের ডাকা এই ধর্মঘটে সাড়া দেন সাধারণ মানুষ এবং এর জেরেই ছড়িয়ে পড়ে বিক্ষোভ।


বিজ্ঞাপন


নিহত এবং আহতরা সবাই ইরানের তিনটি শহর— লোর্দেগান, আজনা এবং পাশ্চিমাঞ্চলীয় শহর কৌদাশতের বাসিন্দা। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন লোর্দেগান, ৩ জন আজনা এবং ১ জন কৌদাশতের।

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর