বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

ভারত চুপ থাকবে না, বাংলাদেশকে উচিত শিক্ষা দেবে: আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

ভারত চুপ থাকবে না, বাংলাদেশকে উচিত শিক্ষা দেবে: আসামের মুখ্যমন্ত্রী

সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার হুঁশিয়ারির প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিকরা যদি ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে মন্তব্য অব্যাহত রাখে, তাহলে ‘ভারতও চুপ থাকবে না, উচিত শিক্ষা দেবে’।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মন্তব্যের একদিন পর মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পাল্টা মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী।


বিজ্ঞাপন


হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে একীভূত করা বা আলাদা করার ধারণা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। গত এক বছরে বারবার এমন বক্তব্য আসছে যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত।’

আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভারত একটি বড় দেশ, একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমন কথা ভাবতে পারে?’ 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বও বাংলাদেশের ওপর নির্ভরশীল। ফলে তাদের সাবধান থাকতে হবে। এ ধরনের শত্রুতামূলক আচরণ চলতে থাকলে ভারত চুপ থাকবে না। প্রয়োজনে উচিত শিক্ষা দেবে।’


বিজ্ঞাপন


এদিকে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঢাকায় ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতে’ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে।

গত সোমবার জাতীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে সেভেন সিস্টার্স সম্পর্কিত মন্তব্যটি করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে সম্মান না করে—তাহলে বাংলাদেশ ভারতবিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে।’
 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ‘আমরা আশা করি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর