মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ঢাকা

খাসোগি হত্যাকাণ্ড নিয়ে যুবরাজকে অভয় দিলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম

শেয়ার করুন:

খাসোগি হত্যাকাণ্ড নিয়ে যুবরাজকে অভয় দিলেন ট্রাম্প!

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড সম্পর্কে ‘কিছুই জানতেন না’বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানানোর সময় ট্রাম্প এই কথা বলেন।

২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার জন্য সৌদি এই যুবরাজ অভিযানের অনুমোদন করেছিলেন- ২০২১ সালে এমন একটি মূল্যায়ন করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তবে ট্রাম্পের মন্তব্য ওই মূল্যায়নের বিপরীত তথ্য দিচ্ছে।


বিজ্ঞাপন


কোনো ধরনের অন্যায় কাজ করার কথা অস্বীকার করে যুবরাজ সালমান হোয়াইট হাউসে বলেছেন, খাসোগির মৃত্যুর তদন্তের জন্য সৌদি আরব যথাযথ সব কাজ করেছে। হত্যাকাণ্ডটিকে ‘বেদনাদায়ক’ বলেও অভিহিত করেছেন তিনি।

জামাল খাসোগির হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্ককে নাড়িয়ে দিয়েছিল। এর ফলাফল এত গভীর ও সুদূর প্রসারি ছিল যে ২০১৮ সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স।

মঙ্গলবার ওভাল অফিসে ওই হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করেছিলেন এমন একজন সাংবাদিককে ট্রাম্প পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, আপনি এমন একজনের কথা বলছেন যিনি খুবই বিতর্কিত ছিলেন। আপনি যে ভদ্রলোকের কথা বলছেন তাকে অনেকেই পছন্দ করেন না। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, ঘটনা ঘটেই যায়।

ট্রাম্প আরও বলেন, কিন্তু ক্রাউন প্রিন্স এই সম্পর্কে কিছুই জানতেন না। আমাদের অতিথিদের বিব্রত করার দরকার নেই আপনাদের।


বিজ্ঞাপন


এমএমএস/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর