বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের সম্ভাবনা নেই: আল-শারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, ১১:০৬ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের সম্ভাবনা নেই: আল-শারা
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 

সৌদি ম্যাগাজিন আল-মাজাল্লাকে দেওয়া এক সাক্ষাতকারে আল-শারা বলেন, ‘ইসরায়েলের সঙ্গে তার দেশের সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি সেইসব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনও দখলকৃত জমি বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন, আমাদের গোলান হাইটস এখনো তারা দখল করে রেখেছে। এ মুহুর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই।’ 

আব্রাহাম চুক্তি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২০ সালে প্রথম মেয়াদে স্বাক্ষরিত মার্কিন-মধ্যস্থতায় চুক্তি যা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত হয়েছিল।

আরও পড়ুন

ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের

সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর

সিরিয়ার নেতা আরও বলেন, বর্তমানে দামেস্কের অগ্রাধিকার হলো ১৯৭৪ সালের জাতিসংঘের মধ্যস্থতায় প্রত্যাহার চুক্তি বা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়াকে স্থিতিশীল করা।

এদিকে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন আল-শারা, এতে ১৯৬৭ সালের পর এই বৈশ্বিক সম্মেলনে অংশ নেওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট হবেন তিনি।  

জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই অংশগ্রহণ নিজেই একটি বার্তা যে সিরিয়া আর বিচ্ছিন্ন নয়, এটি সিরিয়ার ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতিতে ফেরার হওয়ার লক্ষণ।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক উল্লেখভাবে উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। 

প্রসঙ্গত, গত মে মাসে সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা পর প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে প্রতিবেশী ইসরায়েলের সঙ্গে সব সমস্যা মিটিয়ে ফেলে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: আনাদোলু

এমএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর