মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ঢাকা

ইরান নীতিতে ট্রাম্পের নাটকীয় মোড়!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৭:৪৭ এএম

শেয়ার করুন:

ইরান নীতিতে ট্রাম্পের নাটকীয় মোড়!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও বাহিনীর ওপর ইরানি প্রতিশোধমূলক হামলার জবাবে ‘ধ্বংসাত্মক প্রতিক্রিয়া’ দেওয়ার হুমকি দেওয়া ডোনাল্ড ট্রাম্প এখন মনে হচ্ছে, আবারও শান্তির পথ প্রশস্ত করার চেষ্টা করছেন।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন: ‘ইরান এখন অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পথে এগোতে পারে... এবং আমি ইসরায়েলকেও একই পথে চলার জন্য উৎসাহিত করছি।’

এই বক্তব্য রোববারের পোস্ট থেকে সম্পূর্ণ ভিন্ন, যেখানে তিনি ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ নিয়ে কথা বলেছিলেন।

এই নাটকীয় মোড় এবং সামগ্রিকভাবে ইরান সংকট মোকাবেলায় ট্রাম্পের কৌশল ইঙ্গিত দেয় যে, তার পররাষ্ট্রনীতি অনেকটাই তাৎক্ষণিক পরিস্থিতি ও দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের ওপর নির্ভরশীল।

ট্রাম্প নিজেই গর্ব করেন যে তিনি ‘অপূর্বভাবে অপ্রত্যাশিত’।

আরও পড়ুন

যুদ্ধবিরতির খবর নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ঘোষণার পর হু হু করে কমছে তেলের দাম

এমনকি যখন মার্কিন যুদ্ধবিমান ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তার এক ঘণ্টা আগেও ট্রাম্প তেহরানকে আলোচনার টেবিলে বসাতে চাপ দিচ্ছিলেন।

সম্ভবত ট্রাম্প ছাড়া আর কেউ জানেন না, কীভাবে তিনি এই উত্তপ্ত পরিস্থিতিকে শান্তির সুযোগ হিসেবে দেখেছেন।

তবে এখন যা ঘটেছে, তা হয়তো যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য উত্তেজনার পথ থেকে সরে আসার একটি সম্ভাব্য সুযোগ তৈরি করেছে—যেখানে সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া সম্ভব।

অথবা, এটি হতে পারে ট্রাম্পের আরেকটি কৌশল—সময় কেনা, যাতে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিতে পারে। সূত্র: বিবিসি বাংলা

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর