শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

কোথাও আশ্রয় চাননি শেখ হাসিনা: জয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৪, ১০:২৮ এএম

শেয়ার করুন:

কোথাও আশ্রয় চাননি শেখ হাসিনা: জয়
ফাইল ছবি

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার (৫ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেবেন।

তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি। এছাড়া তিনি আর রাজনীতি করবেন না বলে আবারও জানিয়েছেন জয়।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেছেন বলে বুধবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কোথাও আশ্রয় চাননি’ বলে তার ছেলে এনডিটিভিকে স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি বলেছেন, ৭৬ বছর বয়সী হাসিনা যেভাবেই হোক অবসর নেওয়ার কথা ভাবছেন এবং এখন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন ও নিজের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

আরও পড়ুন

আপাতত ভারত ছাড়ছেন না শেখ হাসিনা!

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের ‘নীরবতা’ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাসিনার ভিসা বাতিল নিয়ে একাধিক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে সজীব ওয়াজেদ বলেন, তার (হাসিনার) আশ্রয় চাওয়ার প্রতিবেদনগুলো ভুল। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই (তার আশ্রয়ের বিষয়ে) যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের এখনও সাড়া না দেওয়ার প্রশ্নটি সত্য নয়।


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি।

জয় বলেন, বাংলাদেশে তার (হাসিনার) রাজনীতি শেষ হয়ে গেছে... আমার মা যেভাবেই হোক অবসর নেওয়ার পরিকল্পনা করছিলেন, এটিই তার শেষ মেয়াদ ছিল।

তিনি আরও বলেন, তাদের পরিবার এখন একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছে - তবে সেটা কোথায় এবং কীভাবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তার ভাষায়, আমি ওয়াশিংটনে আছি, আমার খালা লন্ডনে, আমার বোন দিল্লিতে থাকে, তাই আমরা জানি না, তিনি হয়তো এই জায়গাগুলোর মধ্যে ভ্রমণ করতে পারেন।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর