শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

আপাতত ভারত ছাড়ছেন না শেখ হাসিনা!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৪, ১০:১২ এএম

শেয়ার করুন:

আপাতত ভারত ছাড়ছেন না শেখ হাসিনা!
শেখ হাসিনা (ফাইল ছবি)

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়৷ ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি৷

শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে জয় বলেন, ‘শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন৷ আমার বোন ওনার কাছে আছেন৷ আমার বোনতো দিল্লিতে থাকেন৷ তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ।’


বিজ্ঞাপন


দেশে ছাত্র-জনতার ব্যাপক গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করেন তিনি। একদিন আগে এর সিদ্ধান্ত নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়৷

দেশ ছাড়ার পর শেখ হাসিনা যুক্তরাজ্যে যাবেন বলে পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল। কিন্তু সে দেশে তিনি যাওয়ার সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে তার যুক্তরাষ্ট্রের ভিসাও বাতিল হয়ে গেছে।

জয় বলেন, ‘তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে৷ আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান৷ তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করল৷ তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই৷ তোমার এখনই বেরিয়ে যেতে হবে৷’

আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার ছেলে জয় জানান, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই৷ 


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হলো৷ তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো৷ আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরে আছি৷ আমরা এখানে সেটেলড৷ আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই৷ আমরা এখানে থাকতে অভ্যস্ত৷'

জয় বলেন, ‘তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে৷ যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার ওপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি।'

বিইউ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর