শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ জাহাজে বাংলাদেশি ক্রু

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

শেয়ার করুন:

হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ জাহাজে বাংলাদেশি ক্রু

এডেন উপসাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ তেলবাহী জাহাজে রয়েছেন এক বাংলাদেশি ক্রু।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ‘মার্লিন লুয়ান্ডা’ নামের জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। এতে জাহাজটির ডান পাশে আগুন ধরে যায়। শনিবারও সেই জাহাজে আগুন জ্বলতে দেখা যায়।


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ব্রিটিশ পতাকাবাহী জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি ক্রু রয়েছেন। জাহাজটির কাছ থেকে সাহায্যের আবেদন (এসওএস) পাওয়ার পর তাতে দ্রুত সাড়া দেয় ভারতের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম।

ভারতীয় নৌবাহিনী বিবৃতিতে জানায়, তাদের যুদ্ধজাহাজটি ব্রিটিশ পতাকাবাহী তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আরও পড়ুন

লোহিত সাগরে হুথিদের হামলায় ব্রিটিশ জাহাজে আগুন

এদিকে জাহাজটিতে হামলার পরপরই তার দায় স্বীকার করে হুথিরা। লোহিত সাগর ও এর আশেপাশে বাণিজ্যিক জাহাজের ওপর এটিই তাদের সর্বশেষ হামলা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


বিজ্ঞাপন


এক বিবৃতিতে হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন-ব্রিটিশ যৌথ আগ্রাসনের জবাবেই এ হামলা চালিয়েছে তারা।

এদিকে নিরাপত্তাবিষয়ক সংগঠন ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন বা ইউকেএমটিও বলেছে, তারা একটি জাহাজ থেকে খবর পেয়েছে যে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ওই জাহাজের অবস্থান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে একটা ক্ষেপণাস্ত্র দেখা গেছে। জাহাজটি ইয়েমেনের এডেন শহর থেকে ১১১ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত করে। খবর পেয়ে মার্কিন নৌবাহিনী তাদের সাহায্যে এগিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর