ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। এর সর্বেসর্বা হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের হাল কে ধরবে? তার উত্তরসূরী কে হবেন?
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছিলেন, আগামী দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বিষয়েই তৃণমূল নেত্রী মুখ খুললেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বাগানে শ্রমিকদের সঙ্গে চা পাতা তুললেন মমতা
তৃণমূল কংগ্রেসের উত্তরসূরী কে হবে? এই উত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তার এই বক্তব্য ফের জল্পনা বাড়ালো। কারণ, তিনি নিজে কিছুটা হলেও ধোঁয়াশার মধ্যে রাখলেন। তৃণমূল কংগ্রেস একটি পরিবার।
তবে তৃণমূল নেত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরছেন না এবং দলের সব কাজকর্ম যে তার নির্দেশেই হবে- সেই কথা পরিষ্কার। এখন দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল কংগ্রেসের এমপিদের সঙ্গে তার বৈঠক হয় দিল্লিতে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
আরও পড়ুন: মুসলমানদের ভোট ভাগ হতে দেব না: মমতা
বিজ্ঞাপন
মমতা বলেন, 'আমার উত্তরসূরী কে হবে এখনও কিছু নির্ধারিত হয়নি। উত্তরসূরী কে হবেন, ঠিক করবে তৃণমূল কংগ্রেস পরিবার।'
এর আগে রোববার চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২০৩৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে থাকবেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।
একে




