রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

তুরস্কে প্রশিক্ষিত মসজিদের ইমাম নেবে না জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

তুরস্কে প্রশিক্ষিত মসজিদের ইমাম নেবে না জার্মানি
জার্মানিতে কোলনের সেন্ট্রাল মসজিদ। ছবি: আনাদোলু এজেন্সি

তুরস্কে প্রশিক্ষিত মসজিদের ইমামদের আর তাদের দেশে নেবে না জার্মানি। এখন থেকে জার্মানিতেই ইমামদের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তাদের মসজিদে নিয়োগ করা হবে।

জার্মানির মসজিদগুলোতে তুরস্কের প্রশিক্ষিত ইমামদের নেওয়া হতো। কিন্তু এবার তা বন্ধ করা হচ্ছে। জার্মানদেরই ইমাম হিসেবে প্রশিক্ষিত করে তোলা হবে। এতে দেশের সঙ্গে তাদের সংহতি থাকবে। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।


বিজ্ঞাপন


জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ দিয়ানেট ও ডিটিটিবি-এর চুক্তি হয়েছে। প্রতি বছর এক শ’ জার্মানকে ইমামের প্রশিক্ষণ দেবে তারা। পশ্চিমের শহর ডালেমে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের সমালোচনা করলেন এরদোয়ান

জার্মানিতে এখন তুরস্কের এক হাজার জন ইমাম আছেন। তাদের পর্যায়ক্রমে সরিয়ে নতুন প্রশিক্ষিতদের নিয়োগ করা হবে। আর যাদের সরানো হবে, তাদের দিয়ানেট অন্যত্র নিয়োগ দেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ''আমরা এমন ধর্মীয় নেতা চাই, যারা আমাদের দেশকে জানে, আমাদের ভাষায় কথা বলে এবং আমাদের মূল্যবোধেকে সমর্থন করে। আমরা চাই ইমামরা বিভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে আলোচনা করুন এবং আমাদের সমাজে বিশ্বাস তৈরি করুন।''


বিজ্ঞাপন


জার্মানির ইমাম কনফারেন্স জানিয়েছে, জার্মানিতে ৫৫ লাখ মুসলিম বাস করেন। তারা মোট জনসংখ্যার ছয় দশমিক ছয় শতাংশ। তাদের মতে, নতুন সিদ্ধান্ত জার্মানির মুসলিমদের মিলন ও যোগদানের ক্ষেত্র প্রস্তুত করবে।

জার্মানিতে আড়াই হাজার মসজিদ আছে। তার মধ্যে ৯০০ মসজিদ ডিটিটিবি নিয়ন্ত্রণ করে। ডিটিটিবি হলো তুরস্কের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্সের একটি শাখা। তারাই জার্মানিতে সবচেয়ে বড় ইসলামিক সংস্থা। তাদের বিরুদ্ধে অভিয়োগ, তারা তুরস্ক সরকারের কথাতে ওঠা-বসা করে।

সাম্প্রতিক বিতর্ক

ডিটিটিবি-কে নিয়ে সম্প্রতি একটা বিতর্কও দেখা দিয়েছে। কোলনের একটি মসজিদে একজন আফগান তালেবান সদস্য গত মাসে ভাষণ দিয়েছিলেন। সেটা নিয়েই বিতর্ক শুরু হয়।

২০১৭ সালে জার্মান কর্মকর্তারা ডিটিটিবি-কে মৌলিক সংস্কার করতে বলেন। তখন অভিযোগ উঠেছিল, তারা যে ইমামদের নিয়োগ করে, তারা তুরস্কের হয়ে চরবৃত্তি করেন। তুরস্কে রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর এই অভিযোগ ওঠে। দিয়ানেট অবশ্য এই অভিযোগ অস্বীকের করেছে। 

আরও পড়ুন: যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করলো তুরস্ক

এরদোয়ান সরকারও জানিয়েছে, তারা এই নিয়ে তদন্ত কমিটি করেছিল। কিন্তু সেই কমিটি জানিয়েছে, এরকম কোনো তথ্যই নেই।

সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ২০১৮ সালে প্রথমে জার্মানিতে জার্মান ইমামদের প্রশিক্ষণের কথা বলেন। তার যুক্তি ছিল, এই পদক্ষেপ জার্মানিকে এই বিষয়ে আরও স্বাধীন করবে। আর এটা জার্মানির ভবিষ্যতের জন্য জরুরি।

সূত্র : ডয়চে ভেলে

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর