বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার না দিলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

‘ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার না দিলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না’
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: এপি

ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার না দেওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ কথা বলেন।

এ সময় তিনি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ঘৃণ্য দখলদারিত্ব দীর্ঘস্থায়ী হবে না। তার মতে, ইসরায়েলিরা দখলদারিত্ব বজায় রেখে ফিলিস্তিনি জনগণের ওপর যে হত্যাযজ্ঞ ও নিপীড়ন চালাচ্ছে তা বর্ণবাদী নীতি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ৫ ফিলিস্তিনি নারীকে বিবস্ত্র করে তল্লাশির ঘটনায় জাতিসংঘ যা বললো

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের এ প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলিদের জন্য আমার আজকের বার্তা হচ্ছে- ফিলিস্তিনি ভূমিতে তাদের দখলদারিত্বের আকাঙ্ক্ষা এবং কল্পনাবিলাস দীর্ঘস্থায়ী হবে না। কারণ, ফিলিস্তিনের জনগণ সেখানে আছে এবং তারা সেখানে হাজার হাজার বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম বসবাস করে আসছে। ফলে ফিলিস্তিনিরা সেখান থেকে চলে যেতে পারে না। যদি কাউকে ফিলিস্তিনি ভূখণ্ড ছেড়ে যেতে হয়, তাহলে ইসরায়েলিদেরকেই এ (ফিলিস্তিনি) ভূখণ্ড ছাড়তে হবে।’

জাতিসংঘে দেওয়া ভাষণে মাহমুদ আব্বাস আরও বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমার বার্তা হচ্ছে যে তাদেরকে এখন থেকে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে সাহসের সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার সংক্রান্ত যে সমস্ত প্রস্তাব পাস হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।’ 

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত


বিজ্ঞাপন


তিনি সুস্পষ্ট করে বলেন, যারা মধ্যপ্রাচ্যে শান্তির কথা চিন্তা করেন তাদের প্রতি আমার বার্তা হচ্ছে - শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলে শান্তি আসতে পারে। অন্যথায়, শান্তি নিতান্তই কল্পনার বিষয় হয়ে থাকবে।

সূত্র : আল-জাজিরা

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর