শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেকার সীমান্ত আবারও খুলেছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেকার সীমান্ত আবারও খুলেছে
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেকার তোরখাম সীমান্ত। ছবি: ডন, এএফপি

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেকার তোরখাম সীমান্ত আবারও খুলে দেওয়া হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষের পর আট দিন বন্ধ থাকে এটি। শুক্রবার পথচারী এবং যানবাহনের জন্য আবার খুলে দেওয়া হয়েছে তোরখাম সীমান্ত।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যেকার অন্যতম প্রধান সীমান্ত পারাপার এলাকা হচ্ছে এ তোরখাম অঞ্চল। বিভিন্ন নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে এটি বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছেন উভয় দেশের কর্মকর্তারা।


বিজ্ঞাপন


কাবুলে ইসলামাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রতিশ্রুতি দেন যে পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম উগ্রবাদী ক্রিয়াকলাপ চালাতে আফগান মাটিকে ব্যবহৃত হতে দেবেন না তারা। এই প্রতিশ্রুতির পরই তোরখাম সীমান্ত ক্রসিং খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন: ঘনিষ্ট সামরিক সম্পর্ক গড়ছে পাকিস্তান ও তুরস্ক

মুত্তাকির দফতর জানিয়েছে, পাকিস্তানি রাষ্ট্রদূত উবাইদ নিজামানির সঙ্গে বৈঠকে তারা সীমান্ত বন্ধ রাখা এবং পাকিস্তানে আফগান শরণার্থী ও ব্যবসায়ীদের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। 

এই বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষই এই সমস্যাগুলোর সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। তবে, বিস্তারিত কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: ব্যাপক গোলাগুলির পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বন্ধ

দেশটির শীর্ষ কর্মকর্তা এসমাতুল্লাহ ইয়াকুবকে উদ্ধৃত করে তালেবান কর্তৃপক্ষের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ‘পাকিস্তানের হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া রোগীসহ আফগান যাত্রীদেরকে ইয়াকুব বলেছেন যে তোরখাম সীমান্তের গেট শুক্রবার সকালে (যাত্রী ও পরিবহনের জন্য) খুলে দেওয়া হবে।’


বিজ্ঞাপন


পাকিস্তানের সীমান্ত নিরাপত্তা বিষয়ক এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তোরখাম গেট দিয়ে পথচারী এবং যানবাহন চলাচলের সুবিধার্থে সমস্ত অভিবাসন ও নিরাপত্তা কর্মীদের শুক্রবার ভোরে দায়িত্বে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র : ডন, এপি

এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর