রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিদেশে উচ্চশিক্ষা

নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসার নতুন নিয়ম: শিক্ষার্থীদের জন্য সুখবর

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম

শেয়ার করুন:

নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসার নতুন নিয়ম: শিক্ষার্থীদের জন্য সুখবর
বিদেশে উচ্চশিক্ষা: নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসার নতুন নিয়ম, শিক্ষার্থীদের জন্য সুখবর

নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসা নীতিতে বড় ধরনের সংস্কার আনা হয়েছে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পরিকল্পনা আরও সহজ ও নমনীয় করবে। আগামী ২০ জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। 

নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য পাথওয়ে স্টুডেন্ট ভিসা বা পিএসভি নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য হিসেবে দেশটিকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে ইমিগ্রেশন নিউজিল্যান্ড এই পদক্ষেপ নিয়েছে। এই সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে অধিক নমনীয়তা নিশ্চিত করা হবে।

পাথওয়ে স্টুডেন্ট ভিসা কী

পাথওয়ে স্টুডেন্ট ভিসা এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে শিক্ষার্থীরা একটি ভিসাতেই একাধিক কোর্সে পড়াশোনা করতে পারেন। এর ফলে মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা বা ইংরেজি ভাষার কোর্স শেষ করে একই ভিসায় উচ্চশিক্ষার পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ থাকে। প্রতিটি ধাপের জন্য আলাদা করে ভিসা আবেদনের প্রয়োজন হয় না। নতুন পরিবর্তনের ফলে এই ভিসা ব্যবস্থাটি আরও কার্যকর হবে।

ভিসা ছাড়াই বিষয় পরিবর্তনের সুযোগ

এত দিন পাথওয়ে স্টুডেন্ট ভিসায় নির্দিষ্ট ডিগ্রি ও বিষয়ের নাম উল্লেখ থাকত। ফলে কেউ চাইলে নতুন কোর্স শুরুর আগে পুনরায় ভিসার আবেদন করতে হতো। তবে ২০ জুলাই থেকে ভিসার শর্তে শুধু ডিগ্রির ধরন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থাকবে। এর ফলে যোগ্য শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন সাপেক্ষে নতুন ভিসার আবেদন ছাড়াই পড়াশোনার বিষয় পরিবর্তন করতে পারবেন। এতে সময় ও অর্থ, উভয়ই সাশ্রয় হবে।

images_(1)

শিক্ষাপথের পরিধি বৃদ্ধি

নতুন এই নিয়মে শিক্ষার্থীদের জন্য শিক্ষাপথের পরিসর আরও বাড়ানো হয়েছে। এখন এনজেডকিউসিএফ বা নিউজিল্যান্ড কোয়ালিফিকেশনস অ্যান্ড ক্রেডেনশিয়ালস ফ্রেমওয়ার্কের লেভেল ১ থেকে ৪–এ পৌঁছানোর ক্ষেত্রেও এই ভিসা ব্যবহার করা যাবে। এর আওতায় ইংরেজি ভাষার কোর্স, ফাউন্ডেশন প্রোগ্রাম এবং ভোকেশনাল সার্টিফিকেট কোর্সগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইংরেজি ভাষা শিক্ষার জন্য অতিরিক্ত সময়

মূল কোর্সে যোগ দেওয়ার আগে ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য সরকার সময়সীমা বাড়িয়েছে। প্রথমবারের পাথওয়ে স্টুডেন্ট ভিসাধারী যারা এনজেডকিউসিএফ লেভেল ১ থেকে ৮–এ অগ্রসর হবেন, তারা এখন সর্বোচ্চ ৩০ সপ্তাহ পর্যন্ত ইংরেজি ভাষা শেখার সুযোগ পাবেন। আগে এই সময়সীমা ছিল ২০ সপ্তাহ। অতিরিক্ত ১০ সপ্তাহ শিক্ষার্থীদের মূল একাডেমিক পড়াশোনার আগে প্রস্তুতি নিতে সহায়তা করবে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে চাকরি ও ভিসার ফাঁদ: সতর্ক করল ব্রিটিশ হাই কমিশন

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, ভিসা প্রক্রিয়ার এই সংস্কার সরকারের ‘ইন্টারন্যাশনাল এডুকেশন গোয়িং ফর গ্রোথ’ উদ্যোগের অংশ। তবে নতুন এই সুবিধার ক্ষেত্রে আবেদনকারীদের আগের মতোই স্বাস্থ্য পরীক্ষা, চরিত্রগত সনদ যাচাইসহ পাথওয়ে স্টুডেন্ট ভিসার বিদ্যমান সব শর্ত পূরণ করতে হবে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর