বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ঢাকা

যুক্তরাজ্যে চাকরি ও ভিসার ফাঁদ: সতর্ক করল ব্রিটিশ হাই কমিশন

আলেয়া আক্তার
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

যুক্তরাজ্যে চাকরি ও ভিসার ফাঁদ: সতর্ক করল ব্রিটিশ হাই কমিশন
যুক্তরাজ্যে চাকরি ও ভিসার প্যাকেজ অফার: স্ক্যাম থেকে সাবধান করল ব্রিটিশ হাই কমিশন

যুক্তরাজ্যে চাকরি, ভিসা এবং বিমান টিকিট দেওয়ার নামে প্রতারক চক্রের হাত থেকে সবাইকে সতর্ক করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন। বৃহস্পতিবার (১৮ জুন) এক সতর্ক বার্তায় হাই কমিশন জানায়, লোভনীয় ‘প্যাকেজ ডিল’-এর ফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি অসাধু চক্র।

ব্রিটিশ হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে কোনো বৈধ নিয়োগকর্তা চাকরির নিশ্চয়তা দেওয়ার বিনিময়ে কারো কাছে অগ্রিম টাকা দাবি করেন না। যদি কেউ চাকরি, ভিসা এবং ভ্রমণের ব্যবস্থা বা ‘প্যাকেজ ডিল’-এর নামে অগ্রিম অর্থ দাবি করে, তবে তা নিশ্চিতভাবেই একটি প্রতারণা বা স্ক্যাম। লিঙ্কডইনে দেওয়া এক সতর্কবার্তায় হাই কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের অফার থেকে সাবধান থাকতে হবে।

1781769663588

অভিবাসনপ্রত্যাশী সাধারণ মানুষ প্রায়ই প্রতারকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। উন্নত জীবনের আশায় বা বিদেশে কর্মসংস্থানের স্বপ্নকে পুঁজি করে এক শ্রেণির প্রতারক চক্র দীর্ঘ সময় ধরে সক্রিয় রয়েছে। তাই যেকোনো ধরনের লোভনীয় অফারে প্রলুব্ধ না হওয়ার জন্য হাই কমিশনের পক্ষ থেকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

স্ক্যাম থেকে বাঁচার উপায়

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চাকরির জন্য কখনোই অগ্রিম টাকা পাঠাবেন না। অফার পাওয়ার সাথে সাথে তথ্য যাচাই করুন। সবসময় সরকারি সোর্স (ব্রিটিশ হাই কমিশন বা সরকারি ওয়েবসাইট) থেকে সঠিক তথ্য সংগ্রহ করুন।

অপরিচিত বা অখ্যাত প্রতিষ্ঠানের অফারে ব্যক্তিগত তথ্য ও টাকা দেওয়া থেকে বিরত থাকুন। সতর্ক থাকুন, নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। প্রতারণা এড়াতে যাচাই-বাছাইয়ের কোনো বিকল্প নেই বলে অভিবাসন বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেছেন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর