শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি
দেশে হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ হাজার ২৭০ জন।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেটে ২ জন করে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আর একজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহে।

অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন মৃত্যুসহ গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে।

যদিও গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক পরিসংখ্যান।
স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক পরিসংখ্যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৮৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন।

এরমধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৫ জন, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৯৯৬ জন।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন ছাড়পত্র পেয়েছেন বলেও জানানো হয়।

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর