দেশের স্বাস্থ্য সেবা বিভাগের কোটাভুক্ত এবং স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সকল প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য তৈরিকৃত আবাসিক ভবনের বাসা অথবা ফ্ল্যাটে সাবলেট বা ভাড়া বন্ধে গণবিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া নিষিদ্ধ। ইতোমধ্যে যারা বাসা ভাড়া দিয়েছেন, তাদের দ্রুত ভাড়াটিয়া সরিয়ে নিজে বসবাসের নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পরও কোনো বাসায় ভাড়াটিয়া পাওয়া গেলে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিলসহ আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিধিমালার ১৪(৩) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।
এসএইচ/এএস




