সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
ডা. মো. জাকিউল ইসলাম

ময়মনসিংহ বিভাগের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাকিউল ইসলাম। রোববার (১৫ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. মো. জাকিউল ইসলাম বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও ইনসিটু উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, একই হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. শেখ আলী রেজা সিদ্দিকীকে হাসপাতালটির উপপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তারা আগামী ১৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর