দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০২.১১.২০২৬ খ্রি. তারিখের ০৫.০০,০০০০,০০০,১৩৩.১২.০১৩৯.২৫-৩৯৩ সংখ্যক স্মারক মোতাবেক সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) ১৯.১০.২০২৬ তারিখে অনুষ্ঠিত ২০২৬ সালের ৫২তম সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে (অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিন) জাতীয় বেতন স্কেল, ২০২৬ এর গ্রেড-২ টাকা ১৩২০০০-১৫৩০০০/- বেতনক্রমে নিম্নবর্ণিত পদে পদোন্নতি প্রদান করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, বলা হয় প্রজ্ঞাপনে।
এর আগে ৪ সেপ্টেম্বর অধ্যাপক ডা. রুবিনা ইয়াসমিনকে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেয় অন্তবর্তীকালীন সরকার।
এসএইচ/এআরএম




