বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের
ফাইল ছবি

মশাবাহিত ডেঙ্গু জ্বর গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবা সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে প্রাণ নিল আরও ৯ জনের। এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮২ জন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০৯ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের একজন করে রোগী রয়েছেন।

অন্যদিকে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮১৬ জন। অন্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৪ জন, চট্টগ্রামে ৩১৩ জন, খুলনায় ২১৪ জন, ময়মনসিংহে ৮৪, রাজশাহী ২১৭, রংপুরে ১১৬ এবং সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২৮ জন ভর্তি হয়েছেন।

অধিদফতর আরও বলছে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) সারাদেশে ডেঙ্গুতে ১১ জন মারা যান, যা ছিল চলতি বছরে রোগটিতে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। এদিন আক্রান্ত হন ২ হাজার ৭১ জন।

প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর