সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

পুনর্গঠিত হলো ইডিসিএলের পরিচালনা পর্ষদ, সভাপতি হলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

পুনর্গঠিত হলো ইডিসিএলের পরিচালনা পর্ষদ, সভাপতি হলেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও আ. কা. মো. আশরাফুজ্জামান / কোলাজ ছবি

পুনর্গঠন করা হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানী লিমিটেডের (ইডিসিএল) পরিচালনা পর্ষদ। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সভাপতি এবং ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আ. কা. মো. আশরাফুজ্জামানকে সদস্যসচিব করা হয়েছে।

সোমবার (২৬ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, পুনর্গঠিত পরিচালনা পর্ষদে সাতজনকে সদস্য করা হয়েছে। এরমধ্যে সদস্য হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব।

এ ছাড়া স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরীকে সদস্য করা হয়েছে।

এদিকে, সংশ্লিষ্টদের আশা, নতুন পরিচালনা পর্ষদের হাত ধরে দেশের সরকারি ঔষধখাতে এক সুদূরপ্রসারী পরিবর্তন আসবে। একই সঙ্গে সারাদেশে ওষুধ ব্যবস্থাপনা কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।

এসএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর