শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন পরিচালক ডা. গোলাম সারওয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ১০:৪০ এএম

শেয়ার করুন:

সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন পরিচালক ডা. গোলাম সারওয়ার

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মির্জা গোলাম সারওয়ারকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ডা. মির্জা গোলাম সারওয়ার (কোড-১০০৬৭২৮) বর্তমানে সহযোগী অধ্যাপক (হেমাটোলজি) পদে ইনসিটু এবং ওএসডি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত ছিলেন। একই সঙ্গে সংযুক্ত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে। নতুন আদেশে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ডা. মির্জা গোলাম সারওয়ারকে উল্লেখিত এই পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর