সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

ডেঙ্গুতে আজও ৬ জনের মৃত্যু, আক্রান্তে রেকর্ড
ফাইল ছবি

মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায়ও (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। 

এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৬৫৫ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৬৩ হাজার ৬২৭ জন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৩৩৩ জন, ঢাকা বিভাগে (মহানগরের বাহিরে) ২৮১ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৪ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, খুলনা বিভাগে ২৭১ জন, রাজশাহী বিভাগে১৪৬ জন, সিলেট বিভাগে ৯ জন, রংপুর বিভাগে ৪১ জন ও ময়মনসিংহ বিভাগে ৪৩ জন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৩ হাজার ৬২৭ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চলতি মাসে, এই মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৭৮১ জন।

আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। 

এর আগে রোববারও (২০ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে ছয়জনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৯৩ জন।

প্রসঙ্গত, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন।

তার আগে ২০২৪ সালে আক্রান্ত ছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর